AMIE Study In Bangladesh
এএমআইই পড়তে প্রথমে যে বিষয় গুলো মাথায় রাখতে হবেঃ
  • মানুষিক ভাবে নিজেকে ইঞ্জিনিয়ার করার প্রস্তুতি থাকতে হবে ।
  • শত ব্যস্ততার মাঝে পড়াশোনার সময় বের করে নিতে হবে ।
  • AMIE সম্পূর্ণ ইংলিশ ভার্সন তাই মুখস্ত বিদ্যা থেকে বের হয়ে এসে বুঝে পড়ার অভ্যাস করতে হবে ।
  • সব সময় প্রত্যেকটা বিষয়ের মূল বই ফলো করতে হবে ।
  • পারলে মূল বইয়ের পাশাপাশি হ্যান্ড নোট সংগ্রহ করতে হবে ।
  • নিয়মিত কোচিং ও গ্রুপ স্টাডি করতে হবে ।
  • পরিমিত লেখার অভ্যাস করতে হবে ।
  • বিগত গত পাঁচ বছরের প্রশ্ন ফলো করতে হবে পারলে আরো বেশি ।
  • বিগত সালে যারা বের হয়েছে তাদের সাথে পরামর্শ বা সাজেশন নিতে হবে ।  

AMIE সম্পর্কে জানতে হলে নিচের লেখা গুলো মনোযোগ দিয়ে পড়ুন। 

এএমআইই (Associate Membership of the Institution of Engineers) হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) পরিচালিত একটি পরীক্ষার নাম, যে পরীক্ষায় উত্তীর্ণ হলে, আইইবি-র এসোসিয়েট মেম্বারশিপ দেওয়া হয় এবং একই সাথে ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিটের সার্টিফিকেট দেওয়া হয়, যার মাধ্যমে আপনি নিজেকে একজন "প্রকৌশলী" হিসেবে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকেন । এএমআইই(সেকশন-এ এবং বি) পাশকে "বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমান" হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং যোগ্যতার সকল সরকারী চাকুরীসমূহে এএমআইই পাশ করা প্রকৌশলী আবেদনের সুযোগ পেয়ে থাকেন । ৪ টি বিষয়ে এএমআইই পড়ার সুযোগ রয়েছে । ইলেক্ট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং । আপনি যে বিষয়েই পড়াশুনা করেন না কেন, আপনাকে সেকশন-এ এবং বি-তে সবমিলিয়ে ১৬ টি কোর্সে সর্বমোট ১৬০০ মার্কসের পরীক্ষায় পাশ করতে হবে । 

এএমআইই পরীক্ষায় অংশগ্রহনের জন্য সর্বপ্রথম আপনাকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-র ঢাকা, রাজশাহী, খুলনা কিংবা চট্টগ্রাম শাখার যেকোনো একটি শাখায় ভর্তি হতে হবে । ভর্তির একবছর পর সর্বপ্রথম পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন । প্রথমবার পরীক্ষা দেওয়ার পর, প্রতি ৬ মাস পরপরই পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন । এএমআইই পরীক্ষাসমূহ বাংলাদেশের ৪টি সরকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (BUET/RUET/CUET/KUET) এপ্রিল এবং অক্টোবরে অনুষ্ঠিত হয়ে থাকে । কোন পরীক্ষায় অংশগ্রহন বাদ না গেলে এবং কোন পরীক্ষায় ফেল না করলে দুই বছরেই এএমআইই পাশ করে "প্রকৌশলী" হওয়া সম্ভব । 

পাশ করার পর, বিসিএস পরীক্ষা দেওয়া যাবে বিভিন্ন "প্রফেশনাল ক্যাডারে"। এছাড়া মোবাইল কোম্পানিসমূহ (যেমন বাংলালিংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, সিটিসেল ইত্যাদি), রিয়েল এস্টেট কোম্পানিসমূহ, স্কয়ার, এসিআই, বেক্সিমকো, পপুলার, ইবনে সিনা, ইনসেপটা, একমি প্রভৃতি ওষুধ কোম্পানিসমূহে, ডেসা, ডেসকো, সিঙ্গার, র‍্যাঙ্কস, তোসিবা, হুন্দাই, কনিকা, কনকা, সিমেন্স, স্যামসাং, নোকিয়া, এরিকসন, হুয়াই, সেবা টেলিকম, যুবক ফোন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল প্রতিষ্ঠানসমূহে, পাওয়ার গ্রিড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি), বিভিন্ন পাওয়ারপ্ল্যান্ট সমূহে, বাংলাদেশ বিমান, আকিজ লিমিটেড সহ সকল ধরনের সরকারী এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন করা যাবে। এছাড়া মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (MIST) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে "ইনফরমেশন টেকনোলজি"-তে মাস্টার্স করার সুযোগ রয়েছে। একই সাথে সকল সরকারী বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন বিজনেস এডমিনিস্ট্রেশন(এমবিএ) পড়ার সুযোগ পেয়ে থাকেন একজন এএমআইই পাশ করা প্রকৌশলী । এএমআইই পরীক্ষার প্রস্তুতি গ্রহনের জন্য কোন ক্লাস সুবিধা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রদান করে না বিধায় এএমআইই পরীক্ষায় পাশ করা তুলনামূলকভাবে কঠিন হয়ে দাড়ায় শিক্ষার্থীদের জন্য। এএমআইই পরীক্ষায় ভাল করার জন্য প্রয়োজন ভাল প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ, আর ভাল প্রস্তুতির জন্য প্রয়োজন একটি আধুনিক, যুগোপযোগী, ষ্ট্যাণ্ডার্ড প্রতিষ্ঠান, যার প্রচণ্ড অভাব ছিল এএমআইই শিক্ষার্থীদের জন্য ।

AMIE -Associate Member of the Institution of Engineers is a professional certification given by The Institution of Engineers (Bangladesh). The qualification can be earned by passing Section A, Section B, Industrial Training and 40 hr IT course of the Institution. If an applicant passes both sections of the examination, he or she becomes an Associate Member of The Institution of Engineers (Bangladesh ). The Bangladesh Govt. considers this qualification is equivalent to a B.Sc degree in engineering. Government of Bangladesh in continuation to its earlier recognition, has recognized passing of sections A and B examinations as revised, conducted by The Institution of Engineers (Bangladesh ), as equivalent to bachelor's Degree in the appropriate branch of Engineering of the recognized universities. AMIE is also recognized by commonwealth countries government. AMIE is also recognized by UK-NARIC as British Bachelor's Honours degree. AMIE is also recognized by FCSA Foreign credential service of America as equivalent to Bachelor's degree in engineering.

free templates

Make a free website with Yola